১৮তম তারাবি: কোরআন আল্লাহ তাআলার সত্য কালাম এবং জীবন্ত মোজেজা

মাওলানা রাশেদুর রহমান ।।

আজ ১৮তম তারাবিতে সূরা আনকাবুত (৪৫-৬৯), সূরা রুম, সূরা লোকমান, সূরা আলিফ-লাম সাজদা এবং সূরা আহজাব (১-৩০) পড়া হবে। পারা হিসেবে আজ পড়া হবে ২১তম পারা।

২৯. সূরা আনকাবুত: (৪৫-৬৯) পারার প্রথম আয়াতে কোরআন তেলাওয়াতের এবং সালাত কায়েমের আদেশ প্রদান করা হয়েছে। নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দকাজ থেকে বিরত রাখে। নবী মুহাম্মদ (সা.) এর নবুয়তের সত্যতার প্রমাণ প্রসঙ্গে বলা হয়েছে, নবীজি নিরক্ষর ছিলেন, না লিখতে পারতেন, না পড়তে জানতেন। যদি লেখাপড়া জানতেন, তাহলে বাতেল-পূজারিরা সন্দেহ করতে পারত যে, মুহাম্মদ পূর্ববর্তী কিতাব থেকে এসব জ্ঞান অর্জন করেছেন। আসলে বিশ্বাসীদের জন্য তো অলৌকিক বিষয় হিসেবে কোরআনই যথেষ্ট।

এরপর অস্বীকারকারীদের অবস্থা বর্ণনা করা হয়েছে এবং মুত্তাকিদের আলোচনা করা হয়েছে। হিজরতের সময় এবং দ্বীনের পথে যত বিপদাপদ আসে, সবক্ষেত্রে ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। মাতৃভূমি ত্যাগের সময় জীবিকা ও অর্থনৈতিক পেরেশানি থাকা স্বাভাবিক। তাই সান্ত্বনা দিয়ে বলা হয়েছে, আল্লাহ অসহায় প্রাণীদের রিজিকের ব্যবস্থা করেন, তোমাদের রিজিকের ব্যবস্থাও তিনি করবেন। সুতরাং হিজরতের সময় দারিদ্র্য বা নিঃস্ব হওয়ার ভয় করো না।

সূরার শেষে আল্লাহ বলছেন, ‘যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, অবশ্যই আমি তাদের আমার সুপথ দেখিয়ে দিই, নিশ্চয়ই আল্লাহ সজ্জনদের সঙ্গে আছেন।’

৩০. সূরা রুম: (মক্কায় অবতীর্ণ, আয়াত ৬০, রুকু ৬)

কোরআন কারিম আল্লাহ তায়ালার সত্য কালাম এবং জীবন্ত মোজেজা। এর একটি প্রমাণ হলো, কোরআনে বহু ভবিষ্যদ্বাণী বর্ণিত হয়েছে, যুগে যুগে যা বাস্তবায়িত হয়ে আসছে। সূরার শুরুতে এমনই একটি ভবিষ্যদ্বাণীর কথা বর্ণিত হয়েছে, যা পরবর্তী সময়ে বাস্তবায়িত হয়েছিল।

আরো পড়ুন: এবারের রমজান মুসলমানদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ: মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক

সূরাটি নাজিলের সময় রোমানরা জীবন-মৃত্যুর চরম সংকটকাল অতিক্রম করছিল। একের পর এক যুদ্ধে পরাজয় বরণ ক�