মেঘনায় জাল ও ট্রলার জব্দ

ইসলাম টাইমস ডেস্ক : প্রজনন মৌসুমে ইলিশ ধরার দায়ে চাঁদপুরের মেঘনা নদীতে আট জেলেকে আকট করেছে পুলিশ। মা ইলিশ রক্ষায় পুলিশ অভিযান চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্মকর্তাগণ।

এ সময় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং একটি ট্রলার জব্দ করে তারা। আটক জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৯ অক্টোবর) ভোর থেকে বিকেল ৩টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন, মৎস্যবিভাগ, জেলা ও নৌপুলিশের যৌথ অভিযান চালায়।

চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ পারভেজ চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন,  এ সময় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং মাছ ধরার একটি ট্রলার জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত আট জেলেকেও আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, জব্দ জাল ও ট্রলার বিনষ্ট করে দেওয়া হয়েছে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত জেলার মতলব উত্তরের ষাটনল থেকে দক্ষিণে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার নদীতে মা ইলিশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।’

পূর্ববর্তি সংবাদএখনও ভারত-পাকিস্তানের বড় বড় মাদরাসাগুলোয় বাঙালিরা বেশি অগ্রসর -মুফতি হিফযুর রহমান
পরবর্তি সংবাদকাকরাইল মাদরাসা : বিশ্বময় ছড়াচ্ছে দ্বীনি শিক্ষার আলো