সাতক্ষীরা সীমান্ত থেকে ৭ রোহিঙ্গা আটক

প্রতীকী ছবি

ইসলাম টাইমস ডেস্ক : সাতক্ষীরার বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ৭ রোহিঙ্গা আটক হয়েছে। তাদের মধ্যে চার জন শিশু এবং তিন রোহিঙ্গা নারী। অবৈধভাবে ভারতের প্রবেশের সময় তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আজ বুধবার সদর উপজেলার আবাদেরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা দালালের প্রতারণার শিকার। তাদের মিথ্যা প্রলোভনের মাধ্যমে এখানে নিয়ে আসা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন, মিয়ানমারের কুতুপপালং এলাকার মো. সেলিমের স্ত্রী নুর বেগম (৪৫) তার মেয়ে রশিদা বেগম (৫), জান্নাতরা বেগম (৩), ছেলে মো. সাগর (১), আজিজুল হকের স্ত্রী হাছিনা বেগম (২২), তার মেয়ে রোজিনা বেগম (৪) ও উসুন জামান (৭৫)।

নুর বেগম বলেন, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ভাল কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে দালালরা তাদের পাচারের জন্য সাতক্ষীরা সীমান্তে নিয়ে আসে।

সাত রোহিঙ্গা নারী ও শিশুকে ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে আসার সময় স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে ওসি জানান।

পূর্ববর্তি সংবাদস্বীকৃতি আইনের গেজেট প্রকাশে আলেমদের স্বস্তি
পরবর্তি সংবাদবগুড়ায় পেট্রোল বোমা হামলায় আহত ৩