ইসলাম টাইমস ডেস্ক : গড়ে ওঠার আগেই ভাঙ্গণের সুর দেখা দিয়েছে জাতীয় ঐক্যে। আজ সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ড. কামাল হোসেনের বাসায় গিয়ে দেখা না পাওয়ার পর ভাঙ্গণের সুর আরও স্পষ্ট হয়েছে। ঘটনার প্রতিক্রায় উভয় পক্ষ সাংবাদিক সম্মেলন আহবান করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে তারা বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় যান বি. চৌধুরী কিন্তু সে সময় বাসায় ছিলেন না ড. কামাল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, আমন্ত্রণ জানিয়েও বি. চৌধুরীর মতো একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে দেখা না দেয়া রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এখন বোঝা যাচ্ছে যে ঐক্য কাদের কারণে হচ্ছে না, কেন হচ্ছে না?’
বাসায় বি.চৌধুরীকে ডেকে কেন দেখা করেননি সে বিষয়ে তাৎক্ষণিক তার মন্তব্য পাওয়া যায়নি। তবে গণফোরামের যুগ্ম সম্পাদক আ ও ম শফিকুল্লাহ জানান,‘ ড. কামাল হোসেনের পক্ষ থেকে বি. চৌধুরীকে জানানো হয় তিনি (ড. কামাল) এখন মতিঝিলের অফিসে রয়েছেন, তিনি যেন সেখানে আসেন। কিন্তু, তারা মতিঝিলে না এসে বেইলি রোডে তার বাসায় গিয়েছেন। সেসময় তিনি বাসায় ছিলেন না।’
অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী মাহী বি. চৌধুরী জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে আজ সন্ধ্যায় বারিধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বিকল্পধারা সভাপতি ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান বি.চৌধুরী।
ঐক্য প্রক্রিয়ার বাকি নেতারা জাতীয় প্রেস ক্লাবের তিন তলায় সন্ধ্যা ৬টায় পৃথক সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।
















