ইসলাম টাইমস ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সম্পাদক পরিষদের প্রতিবাদের মুখেই আজ মন্ত্রী সভায় উঠছে ‘সমপ্রচার আইন-২০১৮’। অনলাইন গণমাধ্যম, বেসরকারি টেলিভিশন ও রেডিও সম্পর্কিত আইনটি আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উঠার কথা রয়েছে।
এছাড়া বৈঠকে ‘গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলী) আইন-২০১৮ এর খসড়া অনুমোদনের জন্য উঠবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত সম্প্রচার আইনের খসড়া দ্রুত চূড়ান্ত করতে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাহান আরা বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খসড়াটি মন্ত্রিসভার নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
















