ইসরাইলের পক্ষ নেয়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সমালোচনা

ইসলাম টাইমস ডেস্ক : ক্ষমতার মসনদ বাঁচাতে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তবে তার এমন উদ্যোগের কারণে তুমুল সমালোচনা মুখে পড়েছেন তিনি।

মরিসন গত সোমবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেব স্বীকৃতি দেয়ার পক্ষে মত দেন এবং তেল আবিবে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাস জেরুজালেমে সরিয়ে আনার ব্যাপারেও কথা বলেন।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম বলছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হলো, ইহুদি অধ্যুষিত একটি আসনে ক্ষমতাসীন দলের বিজয় নিশ্চিত করা।

সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর ছেড়ে দেওয়া আসন নিউ সাউথ ওয়েলস রাজ্যের ওয়েন্টওর্থ আসনটি শূন্য হয়। এ আসনের উল্লেখ্যযোগ্য সংখ্যক ভোটার ইহুদি ও ইসরাইল বংশোদ্ভূত। অন্যদিকে এ আসনটি হারালে সংসদে সংখ্যা গরিষ্ঠতা হারাবে ক্ষমতাসীন দল। তাই মসনদ বাঁচাতে ইহুদি ভোটারদের খুশি করার চেষ্টা করছে তারা।

অস্ট্রেলিয়ার অন্যতম সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ডের আন্তর্জাতিক ও রাজনৈতিক সম্পাদক পিটার হার্টচার এক প্রতিবেদনে লিখেছেন, মাত্র কয়েকটা ভোটের জন্য জাতীয় স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা দায়িত্বহীনতার পরিচয়।’

পিটার বলেন, ‘ট্রাম্পের নীতির সঙ্গে একমত পোষণ করে মরিসন যদি ওয়েন্টওর্থের ইহুদি বাসিন্দাদের ভোট পাওয়ার আশা করেন, তবে সেটা বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ ডেভ শর্মার সঙ্গে ইতিমধ্যে ইসরায়েলের সম্পর্ক রয়েছে। অধিকাংশ ইহুদিরা তাঁকে এমনিতেই ভোট দেবেন। মরিসনের এই সিদ্ধান্ত লিবারেল পার্টির জন্য তেমন উল্লেখযোগ্য কোনো ভোটারের জোগান দেবে না।’

পূর্ববর্তি সংবাদপাকিস্তানে শিশু জয়নবের ধর্ষকের ফাঁসি কার্যকর
পরবর্তি সংবাদডেঙ্গুর প্রকোপ বাড়ছে, চিকিৎসকদের সতর্কবার্তা