আকাশে ড্রোন উড়িয়ে নরসিংদীতে চলছে ‘জঙ্গি’ আস্তানা পর্যবেক্ষণ

‘জঙ্গি’ সন্দেহে নরসিংদীর শেখেরচরে অভিযান শেষে এখন চলছে মাধবদীর গাঙপাড় অভিযান। দুই দিন বাড়িটিকে ঘিরে রাখার পর এখন আকাশে ড্রোনে উড়িয়ে চলছে তথ্য সংগ্রহ। ড্রোনের মাধ্যমে মাধবদী পৌরসভার ছোট গদাইরচর গাঙপাড় এলাকার ‘নিলুফা ভিলা’য় জঙ্গিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

আজ বুধবার (১৭ অক্টোবর) সকালে পুলিশ বাড়িটির উপরে ড্রোন উড়িয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করতে শুরু করেছে।

এর আগে ‘জঙ্গি’ আস্তানা সন্দেহে সোমবার রাত থেকে মাধবদী পৌরসভা ভবন থেকে ২০০ গজ দূরে অবস্থিত আফজাল হোসেন নামে এক ব্যক্তির মালিকানাধীন সাততলা ভবন নিলুফা ভিলা ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

গতকাল (১৬ অক্টোবর) নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর ভগিরথপুর এলাকার একটি পাঁচতলা বাড়ির ‘জঙ্গি’ আস্তানায় অপারেশন ‘গর্ডিয়ান নট’শেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই অভিযানে এক নারী ও এক পুরুষ জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়।

পূর্ববর্তি সংবাদকানাডার আদালতে মুসলিম নারীরা হিজাব পরতে পারবেন
পরবর্তি সংবাদভোটের রাজনীতিতে কওমি স্বীকৃতির প্রভাব কতটা পড়বে