জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয় : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক : নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয় বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এদের অধিকাংশই জনবিচ্ছিন্ন। এই জনবিচ্ছিন্ন নেতাদের ঐক্যে বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না। এ নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, আ.লীগের সঙ্গে জোট করতে অনেকেই আগ্রহী এবং যোগাযোগ করছেন। জোটে আরো দল নেওয়া হবে কি না, সে প্রসঙ্গে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের নেত্রী দেশে ফিরলে কার্যনির্বাহী সংসদে বসে আমরা সিদ্ধান্ত নেবো কাকে আমরা জোটে নেবো, কাকে নেবো না।

পূর্ববর্তি সংবাদরিকশাচালকের ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন বাস্তব করলেন ডিআইজি
পরবর্তি সংবাদবাড়ি ফেরা হল না মাদরাসাছাত্র আতিকুলের