ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাসপাতালে র‌্যাবের অভিযান

সাভার গণস্বাস্থ্য কেন্দ্র

ইসলাম টাইমস ডেস্ক : সাভারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মালিকানাধীন গণস্বাস্থ্য কেন্দ্রে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে সাভারের বাইশমাইল এলাকায় অবস্থিত গণস্বাস্থ্য হাসপাতাল ও ফার্মাসিউটিক্যালসে এই অভিযান শুরু করে র‌্যাব ৪-এর একটি দল।

র‌্যাব সূত্রে জানা গেছে, সাভারের গণস্বাস্থ্য হাসপাতাল ও ফার্মাসিউটিক্যালসে বিভিন্ন অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান শুরু করা হয়। এতে স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসনের কর্মকর্তারাও অংশ নিয়েছেন।

পূর্ববর্তি সংবাদমুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন ১ লাখ ৮৬ হাজার ২৪০ জন
পরবর্তি সংবাদ‘সারা জীবন তিনি বেফাকের স্বার্থকে বড় করে দেখতেন’ : মাওলানা মুসলেহুদ্দীন রাজু