প্রতিদিন মোবাইলে লেনদেন হয় ১ হাজার ১১০ কোটি টাকা : অর্থমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : প্রতিদিন গড়ে ১ হাজার ১১০ কোটি টাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এম এফ এস) মাধ্যমে লেনদেন হয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সংসদের ২৩তম অধিবেশনে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সদস্য এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী আরো বলেন, চলতি বছরের আগস্ট মাসের এম এফ এসের হিসেব অনুযায়ী প্রতিদিন মোবাইলের মাধ্যমে লেনদেন হয়েছে ১ হাজার ১১০ কোটি টাকা।

 

পূর্ববর্তি সংবাদস্বপ্নের বেফাকভবন যেভাবে বাস্তব হচ্ছে
পরবর্তি সংবাদরায়ের তোয়াক্কা না করেই বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণের প্রস্তুতি