কথা দিলাম, কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ হবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক

ইসলাম টাইমস ডেস্ক : ‘কুমিল্লা বিভাগের প্ল্যান হয়ে গেছে। কিছু কারণে বিভাগ ঘোষণা করতে বিলম্ব হচ্ছে। তবে কথা দিলাম কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ হবে।’

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

এ সময় তিনি আরও বলেন, বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর দেশের ৬৪টি জেলার আদালতগুলোতে বিচার কাজ গতিময় করে তুলতে বিচারক নিয়োগ, এজলাস ও জনবল সংকট দূর করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ ছাড়া কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহান, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলম।

পূর্ববর্তি সংবাদআমীর খসরু রিমান্ডে
পরবর্তি সংবাদনবী জীবনের গল্প : বিনিময়ে তাকে এবং আপনাকে