ইসলাম টাইমস ডেস্ক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ড. কামাল হোসেনকে শুভ কামনা জানিয়ে সঙ্গে এক সাথে চলার ইচ্ছে ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এ সময় তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির অধিকাংশ দাবির সঙ্গে আমি একমত। দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে একটা জাতীয় ঐক্য প্রয়োজন ছিল। সরকার জাতীয় ঐক্যের জনপ্রিয়তায় ভীত।
তবে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার বিষয়ে সরাসরি কিছু বলেননি কাদের সিদ্দিকী । তবে জাতীয় ঐক্যফ্রন্টকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, যোগ দেবেন সেটাও বলেননি। যোগ দেবেন না, তাও বলেননি।
এ বৈঠকে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ও কৃষক শ্রমিক জনতা লীগের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
















