তরুণ আলেম ও লেখক মাওলানা মুহাম্মদ রাশিদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি শোক প্রকাশ করেছেন সভাপতি জহির উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক মুনীরুল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীলগণ।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোকবাণীতে তারা বলেন, ‘লেখক মুহাম্মদ রাশিদুল ইসলাম ছিলেন ইসলামী লেখক ফোরামের গর্বিত সদস্য। তিনি একই সঙ্গে সফল লেখক এবং অভিজ্ঞ শিক্ষক ছিলেন। তার এমন মৃত্যুতে ইসলামী লেখালেখি অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা অপূরণীয়।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। এর আগে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে এক বছর চিকিৎসাধীন ছিলেন লেখক মুহাম্মদ রাশিদুল হক।
















