ড. কামালকে পাঠানো প্রধানমন্ত্রীর চিঠিতে যা বলা হয়েছে

ইসলাম টাইমস ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের দাবির প্রেক্ষিতে গণভবনে সংলাপের জন্য জোট নেতৃবৃন্দকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আমন্ত্রণ জানা হয়েছে।
জাতীয় ঐক্যফ্রন্টের নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে চিঠি দিয়ে এই আমন্ত্রণ জানানো হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার সকালে ড. কামাল হোসেনের বাসায় গিয়ে আমন্ত্রণের চিঠি পৌঁছে দেন।
ঐক্যফ্রন্টকে বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আমন্ত্রণ
শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়- ‘সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনার ২৮ অক্টোর ২০১৮ তারিখে স্বাক্ষরিত পত্রের জন্য ধন্যবাদ। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধানসম্মত সকল বিষয়ে আলোচনার জন্য আমার দ্বার সর্বদা উন্মুক্ত। তাই, আলোচনার জন্য আপনি যে সময় চেয়েছেন, সেই পরিপেক্ষিতে আগামী ১ নভেম্বর ২০১৮ তারিখ সন্ধ্যা ৭টায় আপনাদের আমি গণভবনে আমন্ত্রণ জানাচ্ছি।’
এর আগে সংলাপের আহবান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।
পূর্ববর্তি সংবাদজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় শাস্তির মেয়াদ বেড়েছে খালেদা জিয়ার
পরবর্তি সংবাদজামিন আদেশের ২০ দিন পর মুক্তি পেলেন চবি শিক্ষক মাইদুল