ইসলাম টাইমস ডেস্ক : ইতালিতে ভারী বর্ষণের ফলে অতিরিক্ত পানি জমে উত্তর-পূর্বাঞ্চলের ৭০ শতাংশ এলাকা পানিতে ডুবে আছে।
ভয়াবহ এ বন্যায় ইতালির বিভিন্ন শহরে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯ জনের প্রানহানি ঘটে। সময়ের ব্যবধানে ক্ষতি বেড়েই যাচ্ছে।
ইতালির অন্যতম পর্যটন কেন্দ্র ভেনিসে এ বছর উচ্চ জলাবদ্ধতার রেকর্ড সৃষ্টি হয়েছে। শহরের ৭৫ ভাগ পানিতে ডুবে গেছে। এর আগে ঝড়-বৃষ্টি হলেও এমন জলাবদ্ধতা দেখা যায়নি। একদিনের ভারী বাতাসে লণ্ডভণ্ড হয়ে গেছে জনজীবন। বৈরী আবহাওয়ার কারণে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে চলাচলে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়।
ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মীদের উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। এর মধ্যে বোলজানো এলাকায় একজন উদ্ধারকর্মীর প্রানহানি ঘটে। ভারী বর্ষণে দুর্ঘটনার কবলে পড়ে স্থানীয় সময় ৮টায় এক নারী মারা যান।
বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রানিখ্যাত ভেনিসের তিন-চতুর্থাংশ বন্যায় ভেসে গেছে। সরকারিভাবে উদ্ধার তৎপরতা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য স্থানীয় সময় সোমবার (২৯ অক্টোবর) রাত ১২টা থেকে ইতালিতে খারাপ আবহাওয়া শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত ২৫০টিরও বেশি গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
















