আরব আমিরাত আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন

আরব-আমিরাতে কিতাবমেলা

ইসলাম টাইমস ডেস্ক : বিশ্বের অন্যতম একটি বইমেলা হচ্ছে শারজাহ আন্তর্জাতিক বইমেলা।

৩১ অক্টোবর সকালে এ মেলা উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতের শারজাহ নগরীর শাসক, সুপ্রিম কাউন্সিলের সদস্য ও আন্তর্জাতিক পরিমণ্ডলের শিক্ষাবিদ ড. শেখ সুলতান বিন মোহাম্মদ আল-কাসিমি।

৩৭তম শারজাহ আন্তর্জাতিক বইমেলায় ১৮৭৪ প্রকাশনী তাদের স্টলে ১.৬ মিলিয়ন বই প্রদর্শন করবে। এর মধ্যে ৮০ হাজার নতুন বই থাকবে।

১১ দিনব্যাপী বইমেলায় শিশুদের জন্য শিক্ষণীয় নানা অনুষ্ঠানে আয়োজনের পাশাপাশি তথ্যপ্রযুক্তির নানা আয়োজন রাখা হয়েছে।

এসব জ্ঞান-বিজ্ঞানের আয়োজনে অন্তত ৬০ দেশের কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, অভিনেতা-অভিনেত্রী ও দার্শনিক উপস্থিত থাকবেন।

শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। বইমেলা আগামী ১০ নভেম্বর সমাপ্ত হবে।

পূর্ববর্তি সংবাদবসনিয়া গণহত্যার ভয়াবহ স্মৃতিচারণ
পরবর্তি সংবাদবিশ্বনাথে প্রিন্সিপাল হাবিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল