ইসলাম টাইমস ডেস্ক : চলমান সংলাপকে কেন্দ্র করে সরকারের অনঢ় অবস্থানকে ভবিষ্যত রাজনীতির জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংলাপকে কেন্দ্র করে যে আশা দেখা দিয়েছিল সে আশার মুকুল ঝরে যেতে শুরু করেছে।
সংলাপ চলাকালেও রাতে দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের ব্যাপকভাবে ধরপাকড় করা হয়েছে এবং খুলনায় রাতভর নেতা-কর্মীদের বাড়ি-বাড়ি পুলিশ অভিযান চালিয়েছে বলে দাবি করেছেন রিজভী।
রিজভী আরো বলেন, সংলাপের জিকির তুলে একদিকে জনগণকে দেখাচ্ছে তারা কত আন্তরিক। প্রধানমন্ত্রী সংলাপের ভাষণে রাজনৈতিক মামলায় কারা আছেন তাদের তালিকা চেয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। তার দশ বছরের শাসনামলে বিরোধী দলের কাদের নামে মামলা দিয়ে বারবার কারাগারে ঢোকানো হচ্ছে সেটি কি প্রধানমন্ত্রীর অজানা?
















