সংলাপে আমরা আসন বণ্টন নিয়ে আলোচনা করব : এরশাদ

ইসলাম টাইমস ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমরা কোনো তালিকা নিয়ে সংলাপে যাবো না। আমরা চাই সবার অংশ গ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন। সংলাপে আমরা আসন বন্টন নিয়েও আলোচনা করবো।’

আজ শনিবার বিকেলে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, এসএম ফয়সল চিশতী, আজম খান, মোজর (অব.) খালেদ আখতার ও ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু।

তিনি বলেন, আগামী নির্বাচনই হয়তো আমার জীবনের শেষ নির্বাচন। আমরা ক্ষমতায় গেলে মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে। কারণ আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।

পূর্ববর্তি সংবাদতফসিলে বিলম্ব দাবি : আবার সংলাপ চান ড. কামাল
পরবর্তি সংবাদজামাল খাশোগির লাশ টুকরো করে অ্যাসিডে পুড়িয়ে ফেলা হয়!