তফসিল ঘোষণায় আওয়ামী লীগ ও জাপার স্বস্তি প্রকাশ

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার মিত্র জাতীয় পার্টি।

তফসিল ঘোষণা পরপরই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির পক্ষ থেকে স্বাগত জানানো হয়। বলা হয়ে এতে জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

তফসিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় করেছেন অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল অালম হানিফ বলেন, নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল তফসিল ঘোষণার মধ্য দিয়ে তা কেটে গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা তফসিল ঘোষণা করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর সোমবার। মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখ ২২ নভেম্বর বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর বৃহস্পতিবার। ২

৩ ডিসেম্বর রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

পূর্ববর্তি সংবাদতফসিল নিয়ে মির্জা ফখরুলের হতাশা প্রকাশ
পরবর্তি সংবাদছাত্রলীগের পাল্টা কর্মসূচির কারণে কাদের সিদ্দিকীর পথসভা পণ্ড