শুক্রবারই হতে পারে নির্বাচনকালীন সরকার : মুহিত

ইসলাম টাইমস ডেস্ক : বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এবার নির্বাচনকালীন সরকার কেমন হবে, শুক্রবারই তা জানা যেতে পারে।
তিনি বলেন, এবার নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় নতুন কোনো মুখ নাও আসতে পারে।

তফসিলের সময় ঘনিয়ে আসায় বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নির্বাচনকালীন সরকারের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

উত্তরে মুহিত বলেন, ‘কালকে, কালকের পরে নির্বাচনকালীন সরকার হবে।’

মুহিত বলেন, “মনে হয় হচ্ছে, শুক্রবারেই নির্বাচনকালীন সরকার গঠিত হচ্ছে। সেখানে নতুন কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।
অর্তমন্ত্রী জানান,চারজন টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ না হওয়া পর্যন্ত তাদের মন্ত্রিত্ব থাকবে ।

তিনি বলেন, তারা (পদত্যাগপত্র দেওয়া চার মন্ত্রী) এখনও আছেন। তাদের পদত্যাগপত্র সম্ভবত কালকে গ্রহণ হবে। আজ রাতেও হতে পারে। পদত্যাগীদের শূন্যস্থানে অন্য যারা আছেন তারাই কেউ চার্জে থাকবেন। যিনি এক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন,তাকে তখন দুটির দায়িত্ব দেওয়া হবে।

অর্থমন্ত্রী বলেন,এবার আমি আর দাঁড়াব না, এটা আমার সিদ্ধান্ত। আমি অবসর নিতে চাই, আমার মনে হয় আমার অবসর নেওয়া উচিত।

পূর্ববর্তি সংবাদসন্ধ্যায় ২০ দলের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
পরবর্তি সংবাদনির্বাচন নিয়ে আর কোনো চক্রান্ত করে লাভ হবে না : নাসিম