সৌদি আরবের ভিসা আইনে পরিবর্তন আসায় হজ করতে পারবে না ৩০ লাখ ফিলিস্তিনি আরব মুসলিম। সৌদি আরব আইন সংস্কারের কারণে ইসরাইলে বসবাসরত ১৫ লাখ ফিলিস্তিন মুসলিমসহ বিভিন্ন আরব রাষ্ট্রে বসবাসরত প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি নাগরিক পবিত্র হজ পালন করতে পারবে না।
১৯৭৮ সাল থেকে ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকরা লেবানন অথবা জর্ডানের পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ ও ওমরাহ পালনের সুযোগ পেতেন। তবে সৌদি আরব এবার সে সুযোগ বন্ধ করে দিয়েছে।
পূর্ব জেরুজালেম এবং ইসরায়েলে বসবাস করছেন তারা অস্থায়ীভিত্তিতে এতদিন জর্ডান অথবা লেবাননের ভ্রমণ নথি নিয়ে সৌদি আরবে পবিত্র হজ এবং ওমরাহ পালন করতে পারতেন।
কিন্তু গত ১২ সেপ্টেম্বর থেকে হজ কিংবা ওমরাহ ভিসা ইস্যু বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এর ফলে এসব দেশে বসবাসরত প্রায় ২৯ লাখ ৪০ হাজার ফিলিস্তিনি নাগরিক হজ এবং ওমরাহ পালন করতে পারবেন না।
ইসরায়েলের নাগরিকদের ওমরাহ্ পালনে বাঁধা দেওয়া হয়েছে।
লেবানন, পূর্ব জেরুজালেম এবং ইসরায়েলে বিভিন্ন ট্রাভেল এজেন্সি তাদের জানায় সৌদি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে দেশটির কেউ যেন ভিসার জন্য আর আবেদন না করে।
















