সোমালিয়ায় সশস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ইসলাম টাইমস ডেস্ক :  সোমালিয়ায় আত্মঘাতি বোমা হামলা ও বন্দুকযুদ্ধে ৩৯ জন নিহত হয়েছে। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ২২ জন বলে জানানো হয়েছিল। খবর রয়টার্সের।

আজ শনিবার এর সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ বাহিনীর বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সশস্ত্র হামলাকারীরা গতকাল শুক্রবার বিকেলে রাজধানী মোগাদিসুর সাহাফি হোটেলের সামনে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধ চালায়।

পুলিশ জানিয়েছে, ওই হামলায় মোট ৩৯ জন বেসামরিক লোক নিহত হয়েছে; আহত হয়েছে আরো ৪০ জন।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

পূর্ববর্তি সংবাদশ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙ্গে দিলেন সিরিসেনা, নির্বাচন ৫ জানুয়ারি
পরবর্তি সংবাদবি-বাড়িয়া মারকাজে হামলা : প্রশাসনের কাছে ৫ দফা দাবি পেশ করবেন আলেমরা