বিএনপির আসন বণ্টনে নাম নেই খেলাফত মজলিস ও জমিয়তের, যা বললেন নেতারা

আবরার আবদুল্লাহ ।।

আজ দেশের কোনো কোনো গণমাধ্যমে বিএনপির মনোনীত ৩০০ আসনের প্রার্থীদের একটি তালিকা প্রকাশিত হয়েছে। প্রকাশিত  তালিকাটি বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রকাশিত তালিকা নিয়ে শরিকদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। কেননা ২৩ দলীয় জোটের অংশিদার মধ্যে আসন পেয়েছে খুব সামান্য সংখ্যক।

প্রকাশিত তালিকা অনুযায়ী শরিকদের মধ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশ ১৫ আসন, এলডিপি ২ আসন, জাগপা ১ আসন ও বিজেপি ১ আসন বরাদ্দ পেয়েছে। অন্য শরিকদের জন্য কোনো আসন বরাদ্দ করা হয়নি। বিশেষত কওমি ধারার কোনো ইসলামি দলকে আসন বরাদ্দ দেয়া হয়নি।

বিষয়টি নিয়ে বিএনপির অন্যতম শরিক দল খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর প্রতিক্রিয়া জানতে যোগাযোগ ইসলাম টাইমস।

এ সময় উভয় দলের পক্ষ থেকে তালিকাটি ভিত্তিহীন বলে দাবি করা হয়। তারা বলেন, এই তালিকা চূড়ান্ত নয়। এটি নিয়ে তারা চিন্তিতও নন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশের সভাপতি মুফতী মোহাম্মদ ওয়াক্কাস এই তালিকাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন, ‘বিএনপি এখন পর্যন্ত নির্বাচন নিয়েই দ্বিধায় ছিলো প্রার্থী তালিকা কখন করলো? এ নিয়ে শরিকদের সঙ্গে কথাও বলেনি। আমি জানি না এ তালিকার ভিত্তি কি?’

বিএনপির অপর শরিক খেলাফত মজলিসও বিষয়টি নিয়ে চিন্তিত নয়। তারাও মনে করছে বিষয়টি মিডিয়ার সৃষ্টি। বিএনপি অবশ্যই তাদের সম্মানজনক আসন দিবে।

খেলাফত মজলিসের ঢাকা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শেখ গোলাম আসগর বলেন, ‘নির্বাচনের আগে এমন অনেক তালিকা মিডিয়ায় প্রকাশ পায়। আমরা বিষয়টি নিয়ে চিন্তিত নয়। বিএনপি অবশ্যই আমাদের সাথে কথা বলেই সিদ্ধান্ত চূড়ান্ত করবে -এটাই আমাদের বিশ্বাস।’

খেলাফত মজলিস মোট ১১ আসন দাবি করবে বলেও জানান এ নেতা।

তার কাছে প্রশ্ন  করেছিলাম, ‘জাতীয় ঐক্যফ্রন্ট হওয়ায় বিএনপির জন্য আসন বণ্টন আরও জটিল হলো? না, কারণ, আমরা যতোটুকু জানি জাতীয় ঐক্যফ্রন্টের অন্যান্য শরিকদের চাহিদা খুব বেশি না। যা দিতে বিএনপির খুব বেশি হিসেব করতে হবে।’

সাবেক এমপি মুফতী মোহাম্মদ ওয়াক্কাস তার অভিজ্ঞতা থেকে বলেন, ‘মনোয়ন ঘোষণার আগ পর্যন্ত কোনো তালিকায় চূড়ান্ত না। তাই মিডিয়ায় কোনো তালিকা বলে আসলে কর্মীদের চিন্তিত হওয়ার কিছু নেই।’

পূর্ববর্তি সংবাদসব দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদপ্রথম বিশ্বযুদ্ধ : নিহত ১ কোটি ৭০ লাখ মানুষ, আহত ২ কোটি