নির্বাচনে অংশগ্রহণের নীতিগত সিদ্ধান্ত জাতীয় ঐক্যফ্রন্টের

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপি ও তার মিত্র দলগুলো। তবে তারা ভোট গ্রহণের সময় এক মাস পেছানোর দাবি জানিয়েছে।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জোটের এই সিদ্ধান্ত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেনের পক্ষে লিখিত বিবৃতিতে ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত খুবই কঠিন। কিন্তু এরকম ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।’

তবে ঐক্যফ্রন্ট সাত দফা দাবি থেকে পিছিয়ে আসছে না জানিয়ে ফখরুল বলেন, তার সঙ্গে তফসিল পিছিয়ে দেওয়ার দাবি তারা যুক্ত করছেন। আমরা বর্তমান তফসিল বাতিল করে নির্বাচন এক মাস পিছিয়ে দিয়ে নতুন তফসিল ঘোষণার দাবি করছি।

সেক্ষেত্রেও বর্তমান সংসদের মেয়াদের মধ্যেই নির্বাচন করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

পূর্ববর্তি সংবাদনির্বাচন পেছালে আপত্তি করবে না আওয়ামী লীগ : ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদআওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন মাশরাফি