মশাল নয়, নৌকা প্রতীকে নির্বাচন করবে জাসদ (ইনু)

ইসলাম টাইমস ডেস্ক : জাসদের সভাপতি হাসানুল হক ইনুর দলীয় প্রতীক মশাল। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মশাল নয়, নৌকা প্রতীকে নির্বাচন করবেন জাসদের (ইনু) প্রার্থীরা।

এটা জানিয়ে রবিবার দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে।

গতকাল শনিবার জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। দলীয় সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনের জন্য মনোনয়নপত্র কিনে এ বিক্রির কার্যক্রম শুরু করেন।

জানা গেছে, ১৫ নভেম্বর জাসদের পার্লামেন্টারি বোর্ড চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।

পূর্ববর্তি সংবাদআদাবরে সংঘর্ষে ২ জন নিহত হওয়ার ঘটনায় গ্রেফতার যুবলীগ নেতা তুহিন
পরবর্তি সংবাদধানের শীষ প্রতীকে নির্বাচন করবে ৮টি দল