খেলাফত মজলিসের মনোনয়ন ফরম বিক্রি শুরু

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে খেলাফত মজলিস।

১২ নভেম্বর (সোমবার) বিকাল ৪টায় সংগঠনের বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের নিজের নির্বাচনী এলাকা হবিগঞ্জ-৪ আসনের জন্যে খেলাফত মজলিসের মনোনয়নের আবেদনপত্র ক্রয়ের মধ্যদিয়ে দলীয় আবেদনপত্র বিতরণের কার্যক্রম শুরু করেন।

এছাড়া আজ খেলাফত মজলিসের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেন- টাঙ্গাইল-৭ আসনে নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান, খুলনা-৪ আসনে নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, ঢাকা-৮ আসনে ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগর, সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ফেনী-২ থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, কুমিল্লা-৭ আসনে কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা নোমান মাযহারী, নোয়াখারী-৩ আসনে কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদ মাওলান্ তোফাজ্জল হোসেন মিয়াজী, মৌলভীবাজার-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সেক্রেটারী মাওলানা আহমদ বিলাল, সিলেট-৩ আসনে সিলেট জেলা সহসাধারণ সম্পাদক আলহাজ্ব দিলওয়ার হোসাইন, ঢাকা-১৮ আসনে মহানগরী সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, নারায়নগঞ্জ-৫ আসনে জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ কবির হোসনে, কুমিল্লা-১১ আসনে কাজী আরিফুর রহমান, ঢাাক-৪ আসনে এইচ এম হুমায়ুন কবির আজাদ, ঢাকা-১২ আসনে মাওলানা ফারুক আহমদ ভূইয়া।

প্রথম দিন মোট ১৫ জন প্রার্থী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেন। খেলাফত মজলিসের দলীয় মনোনয়নপত্র বিতরণ অব্যাহত আছে।

পূর্ববর্তি সংবাদভারতে কাঁটাতারে ঘেরা টিপু সুলতানের মসজিদ
পরবর্তি সংবাদ`ইসলামি দলগুলোর নির্বাচনী ইশতেহার এমন হওয়া উচিত যাতে দেশ, দ্বীন, জাতির প্রয়োজন সমন্বিতভাবে ফুটে ওঠে’ -মাওলানা আবু সাবের মুহাম্মদ আবদুল্লাহ