নির্বাচনে দাঁড়াবেন না ড. কামাল হোসেন

ইসলাম টাইমস ডেস্ক :  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আজ সোমবার একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমার নির্বাচনে অংশ নেওয়া বড় কথা নয়। দেশে ভারসাম্যের নীতি প্রতিষ্ঠা পাক। আমরা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলে আসছি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে কে হারলো, কে জিতলো সেটা বড় কথা নয়, দেশের মালিক জনগণ, তারা যেন নিজেদের পছন্দ মতো ভোট দিতে পারে সেটাই বড় কথা।’

কী কারণে নির্বাচনে অংশ নিচ্ছেন না তা উল্লেখ না করলেও, বয়স এবং শারীরিক অসুস্থতার বিষয়েই ইঙ্গিত দেন ড. কামাল।

সম্প্রতি জাতীয় ঐক্যফ্রন্টের গঠনের মধ্য দিয়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে আসেন ড. কামাল হোসেন।

ড. কামাল হোসেন বাংলাদেশের সংবিধানের প্রণেতা হিসেবেই বেশি পরিচিত। ১৯৭২ সালে আইনমন্ত্রী এবং ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ড. কামাল হোসেন জাতিসংঘের স্পেশাল রিপোর্টারের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক কর্মকাণ্ডে সক্রিয়।

১৯৯৩ সালে আওয়ামী লীগ ত্যাগ করে তিনি গণফোরাম নামের রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা তিনি।

পূর্ববর্তি সংবাদপদ্মায় স্পিডবোটডুবি, নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার
পরবর্তি সংবাদকারাগার থেকে খালেদা : জনগণের ঐক্য নিয়ে এগিয়ে যান