বেনাপোলে ৩৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক : যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

শনিবার সকালে পুটখালির পশ্চিমপাড়া গ্রামের একটি আমবাগান থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো চোরাচালানিকে আটক করতে পারেনি বিজিবি।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহমেদ উদ্ধার মাদকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালি বিজিবি ক্যাম্পের সদস্যরা ফেনসিডিলের চালানটি উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিল বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হবে।

পূর্ববর্তি সংবাদভারতে চলছে মুসলিম নাম বদলের যুদ্ধ!
পরবর্তি সংবাদখাগড়াছড়িতে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা