দুদকের মামলায় রফিকুল ইসলাম মিঞার ৩ বছর কারাদণ্ড

ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ৩ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় তার এই শাস্তি হয়েছে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০১ সালের ৭ এপ্রিল বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে নোটিস দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই নোটিস ওই বছরের ১০ জুন গ্রহণ করে কোনো জবাব দেননি তিনি।

এ ঘটনায় রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে ২০০৪ সালের ১৫ জানুয়ারি মামলা করে দুদক। পরে ওই বছরের ৩০ নভেম্বর ঘটনার তদন্ত করে তার বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে দুদক।

পূর্ববর্তি সংবাদআমেরিকায় হাসপাতালে হামলা, নিহত ৪
পরবর্তি সংবাদভারতে কামানের গোলা বিস্ফোরণে ৬ সেনা সদস্য নিহত