রাজধানীর কারওয়ান বাজারে সবজির আড়তে আগুন লেগে বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। আজ বুধবার (২১নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে আড়তের একটি শেডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সম্মিলিত চেষ্টায় আগুন আশপাশে ছড়াতে পারেনি।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
















