সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ড. আ ন ম এহছানুল হক মিলনকে গ্রেফতার করেছে চাঁদপুর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৩ নভেম্বর) ভোরে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চট্টেশ্বরী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সাংবাদিকদের ওসি আবুল কালাম বলেন, ‘সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ তাকে চকবাজার থানার ৪৫২ চট্টেশ্বরী রোডের ‘মমতাজ ছায়ানীড়’ নামে একটি বাসা থেকে গ্রেফতার করে।’
কোন মামলায় এহছানুল হককে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কিছু জানায়নি।
















