ইসলাম টাইমস ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে চার স্বাধীনতাকামী নিহত হয়েছেন। কাশ্মিরের কুলগাম জেলায় রোববার ভোরে এ বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। খবর দ্য হিন্দুর।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তার জানান, দক্ষিণ কাশ্মিরের কুলগাম জেলার হিপুরা বাতাগুন্ড এলাকায় বন্দুকযুদ্ধে চার ব্যক্তি নিহত হয়।
ওই সেনা কর্মকর্তা বলেন, সশস্ত্র ব্যক্তিদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে নিরাপত্তাবাহিনীর সদস্যরা ভোরে একটি বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানোর সময় সশস্ত্র ব্যক্তিরা সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়।
ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মিরের অর্ধেকেরও বেশি নাগরিক ভারতের শাসনের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম করছেন।
















