ইসলাম টাইমস ডেস্ক : গত শনিবার (১ ডিসেম্বর) টঙ্গীর ইজতেমার মাঠে তাবলিগি সাথী, ওলামায়ে কেরাম ও মাদরাসা ছাত্রদের উপর নৃশংস হামলা চালিয়েছে সাদপন্থীরা। তাদের সেই নিষ্ঠুর ও বর্বর আক্রমণে শতাধিক আলেম এবং হাজার হাজার মাদরাসা-ছাত্র চরমভাবে আহত হয়েছে।
সাধারণভাবে বেশির ভাগ ছাত্রকে পিটিয়ে আহত করেছে সাদপন্থীরা। এর মধ্যে মাথায়, চেহারায়, চোখে মারাত্মক আঘাত করেছে যাদের তাদের সংখ্যাও অনেক। এদের অনেকেই এখনো চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ হাসপাতালে ভর্তি। এছাড়া কারও কারও অবস্থা গুরুতর।
খোঁজ নিয়ে জানা গেছে, মিরপুর ১২ নম্বর মুসলিম বাজার মাদরাসার ৭০-৮০ জন ছাত্র আহত হয়েছে। এর মধ্যে ১০-১২ জন মারাত্মকভাবে জখম হয়েছে। এর পাশ্ববর্তী বাইতুস সালাম মাদরাসার পঞ্চাশের অধিক ছাত্র আহত হয়েছে। এর মধ্যে ২ জন ছাত্রের অবস্থা গুরুতর। এখন তারা আইসিউতে ভর্তি।
মিরপুর জামেউল উলুম মাদরাসার ৬৫-৭০ জন ছাত্র আহত। ২০-২৫ জন্য মারাত্মকভাবে আহত। এর মধ্যে মাদরাসার শিক্ষক মাওলানা গিয়াসউদ্দিন সাহেবের ছেলে সালমানের অবস্থা গুরুতর। তাকে আগারগাঁও নিউরি সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া (সাত মসজিদ) মাদরাসার ৭৬ জন আহত। এর মধ্যে ২০ জন মারাত্মক আহত হয়েছে। এরমধ্যে একজনের অপারেশন করতে হয়েছে।
ঢাকা কদমতলির মাহাদুশ শায়েখ ফুয়াদ মাদরাসার ১৮ জন ছাত্র আহত। এর মধ্যে ৪ জন মারাত্মকভাবে আঘাত পেয়েছেন। তারা এখনো হাসপাতালে ভর্তি।
নারায়ণগঞ্জের মাদানীনগর মাদরাসার ৮০জন ছাত্র আহত হয়েছে। এর মধ্যে ২০-২৫জন মারাত্মকভাবে আহত হয়েছেন।
















