ইসলাম টাইমস ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বেছে বেছে বাতিল করা হচ্ছে, এমন অভিযোগ ভিত্তিহীন ও অবান্তর বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার সকালে বিবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি প্রার্থী) এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ভালো বলতে পারবেন।’
এর আগে মন্ত্রী আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনে আখাউড়ায় আসেন। এ সময় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। আইনমন্ত্রী সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, যুগ্ম-আহ্বায়ক সেলিম ভূঁইয়াসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
















