ইসলাম টাইমস ডেস্ক: ‘জিয়া সাইবার ফোর্স’র মহাসচিব কে এম হারুন অর রশিদকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৩ রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিষয়ক মুখপাত্র মুফতি মাহমুদ খান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র বিরোধী মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে শুক্রবার (৭ ডিসেম্বর) ভোরের দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কে এম হারুন অর রশিদকে র্যাব-৩-এর কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে।
















