ইসলাম টাইমস ডেস্ক : ময়মনসিংহের মধ্য বাড়েরার খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ায় ৩ দিনব্যাপী বার্ষিক ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬,৭ ও ৮ ডিসেম্বরের এ মাহফিলে সভাপতিত্ব করেন খলিফায়ে মাদানী শায়েখ আব্দুল মুমিন দা. বা.।
দেশবরেণ্য ও স্থানীয় উলামায়ে কেরামের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম ওলীপুরি, মাওলানা আবদুর রহমান হাফেজ্জী, মাওলানা মাওলানা নূর হুসাইন কাসেমী, মাওলানা আবু সাবের আবদুল্লাহ, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা নাজমুল হাসান, মাওলানা সাঈদ নূর, মুফতী হাফিজুদ্দীন, মাওলানা উবাইদুল্লাহ ফারুক, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা শরীফ মুহাম্মদ প্রমূখ।
ভারত থেকে আগত ৩ জন বিশিষ্ট আলেমেদ্বীন ৩ দিন প্রধান অতিথির বক্তব্য রাখেন। তারা হলেন মাওলানা আবদুল খালেক সাম্ভলী, মাওলানা সাইয়েদ আযহার বিন আরশাদ মাদানী, মাওলানা উমর আমীন এলাহী।
আলোচকরা মানুষের জীবনে ইসলামী বিধান অনুশীলন ও বাস্তবায়নের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। তারা বলেন, দ্বীনের প্রতিটি পর্যায়ে উলামায়ে কেরামের পথনির্দেশনা ও পরামর্শ নিয়ে কাজ করে যেতে হবে। আত্মিক পরিশুদ্ধি ও আমলের পরিশুদ্ধি ছাড়া মুমিনের জীবনে কামিয়াবি আসতে পারে না।
খানকার মোতাওয়াল্লী মুফতি মাহবুবুল্লাহর সঙ্গে মাহফিল আয়োজনে যুক্ত ছিলেন মুফতি সুহাইল আহমাদ, মুফতি ইকবাল মাহমুদ, মাওলানা আবুল বাশার, মাওলানা আমীর ইবনে আহমাদ।
















