ইসলাম টাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে এক মুসলিম শিক্ষার্থীকে হত্যার হুমকি দেয়ার পর তার সমর্থনে হাজার হাজার চিঠি পাঠাচ্ছে স্থানীয় জনগণ।
দশ বছর বয়সী এই মুসলিম শিশুকে তার স্কুলেই হুমকি সম্বলিত একটি নোট দেয়া হয়। তবে নিরাপত্তার স্বার্থে তার প্রকৃত নাম প্রকাশ করা হয়নি।
ম্যাসাচুসেটসের দ্য আমেরিকান-ইসলামিক রিলেশনস-এর পক্ষ থেকে বলা হয়েছে, মুসলিম শিশুটি সারা দেশ থেকে পাঁচশোর বেশি চিঠি পেয়েছে। সে ফ্রেমিংহামের হেমেনওয়ে প্রাথমিক স্কুল পঞ্চম শ্রেণীর ছাত্রী।
স্কুল কর্তৃপক্ষ বলছে, এই শিশুকে হুমকি দিয়ে দুটি চিঠি তার ক্লাস রুমে রাখা হয়। তার একটিতে লেখা ছিলো ‘তুমি সন্ত্রাসী’ এবং অপরটিতে লেখা ছিলো ‘আমি তোমাকে হত্যা করবো’।
ম্যাসাচুসেটস চ্যাপটারের পরিচালক সুমাইয়া জামা বলেছেন, তারা এই ঘটনায় মর্মাহত। তবে বিভিন্ন শ্রেণি ও ধর্মবিশ্বাসের মানুষ তার সমর্থনে আরও শক্তিশালী বার্তা দিয়েছে।
মুসলিম শিশুর চাচা জামাল সিদ্দিকি সাংবাদিক সম্মেলনে বলেছেন, তার ভাতিজি প্রচণ্ড রকম ভয় পেয়েছেন এবং এমন পরিস্থিতিতে ভয় পাওয়ায় যৌক্তিক।
এই শিশুর নামে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ‘আমরা তোমাকে ভালোবাসি’ ‘তুমি এগিয়ে যাও’ এবং ‘আমরা তোমার পাশে আছি’ ইত্যাদি।
সূত্র : ডেইলি সাবাহ
















