ইসলাম টাইমস ডেস্ক : আজ সোমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাচ্ছেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ঢাকা মহানগরীর ১৫টি সংসদীয় আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।
এছাড়া দেশের অন্য আসনগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।
নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণা কার্যক্রম শুরু হবে। প্রচারণার বন্ধ করতে হবে ভোটগ্রহণ শুরু ৩২ ঘণ্টা আগে। অর্থাৎ ২৮ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত। সে হিসেবে এবার প্রার্থীরা ১৯ দিন প্রচার-প্রচারণা চালাতে পারবেন।
















