ইসলাম টাইমস ডেস্ক : সুদানের পূর্বাঞ্চলীয় গাদারেফ প্রদেশে ইথিওপিয়া সীমান্তে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় গভর্নরসহ ৭ জন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। খবর আফ্রিকান সংবাদ মাধ্যম ডেইলি নেশনের।
রোববার কাদারিফে হেলিকপ্টারটি অবতরণ করার সময় একটি টাওয়ারের সঙ্গে ধাক্কা লাগে। এতে সঙ্গে সঙ্গেই আগুন লেগে পুড়ে যায় এটি।
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের মধ্যে কাদারিফ প্রদেশের গভর্নর মিরঘানি সালেহ ও তার মন্ত্রী পরিষদ প্রধান, কৃষি মন্ত্রী ও স্থানীয় পুলিশ প্রধান ছিলেন। তারা প্রদেশের নিরাপত্তা সফরে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুন ধরে যাওয়ার পর হেলিকপ্টারটি একটি যোগাযোগ টাওয়ারের সঙ্গে ধাক্কা খায়। পরে কৃষি জমিতে এটি অবতরণ করতে চাইলেও পারেনি।
তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি।
গাদারেফ প্রদেশটির সঙ্গে ইথিওপিয়া ছাড়াও সুদানের খার্তুম ও কাসালা প্রদেশের সীমান্ত রয়েছে।
















