ইসলাম টাইমস ডেস্ক : আজ রাতেই সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু তার সঙ্গে যাবেন। তবে কেন তিনি সিঙ্গাপুর যাচ্ছেন তা জানা যায়নি।
এরশাদের সিঙ্গাপুর যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর অব. খালেদ অাখতার।
আজ সোমবার (১০ ডিসেম্বর) রাত ১০.৪৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।
বেশ কিছু দিন যাবত এরশাদের অসুস্থতা নিয়ে আলোচনা চলছে দেশের গণমাধ্যমে। অনেকের ধারণা, কর্মী ও জোটের শরিকদের তোপের মুখ থেকে বাঁচতেই তিনি নিজেকে আড়াল করে নিয়েছেন।
















