ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ সংবাদ সম্মেলন ডেকেছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ১৯ দিন। প্রার্থী ঘোষণা শেষ ,কিন্তু এখনো বিএনপি নির্বাচনের মাঠে স্বস্তির সাথে নামতে পারেনি। এদিকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে,আজ সোমবার বিকেল ৪ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
















