ইসলাম টাইমস ডেস্ক : টঙ্গী ইজতেমার মাঠে সাদপন্থী সন্ত্রাসীদের হামলার প্রেক্ষিতে উলামায়ে কেরামের করণীয় নির্ধারণে আজ সোমবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় বৈঠকে বসেছেন দেশের শীর্ষ আলেম ও তাবলিগি মুরব্বিগণ।
আজ সকাল ১১টা থেকে বৈঠক শুরু হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
বৈঠকে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মজলিসে আমেলা (নির্বাহী কমিটি), মজলিসে খাস, সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়ার শীর্ষ নেতৃবৃন্দ, তাবলিগ জামাতের শুরা সদস্যগণ এবং সারা দেশের আলেম প্রতিনিধিগণ অংশগ্রহণ করছেন।
















