ইসলাম টাইমস ডেস্ক : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা ঘোষণা করেছে কয়েকটি উগ্র ইহুদিবাদী সংগঠন। তারা মাহমুদ আব্বাসকে হত্যার আহবান জানিয়েছে নিজ নিজ গ্রুপের অনুসারীদের।
ওয়েস্ট ব্যাংক সিটির নাবলুসের একটি অবৈধ ইহুদি বসতিতে উগ্র ইহুদিবাদী সংগঠনের পক্ষ থেকে পোস্টার লাগানো হয়েছে। যেখানে মাহমুদ আব্বাসকে লক্ষ্য করে বলা হয়েছে সন্ত্রাসের সমর্থক। তাকে হত্যা করুন।
সংগঠনগুলো মাহমুদ আব্বাসকে শান্তি আলোচনা প্রত্যাখ্যান এবং হামাসের প্রতি কঠোর না হওয়ায় সমালোচনা করেছে। অথচ শান্তি আলোচনার জন্য তিনি ইসরাইলের অব্যাহত দখলদারিত্ব বন্ধের শর্ত দিয়েছেন।
এসব পোস্টারকে আরব জনগোষ্ঠির বিরুদ্ধেও বিভিন্ন ধরনের স্লোগান লেখা রয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
















