ইসলাম টাইমস ডেস্ক : বন্দুকধারীর গুলিতে ব্রাজিলের একটি ক্যাথেড্রালে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েকজন।
দেশটির সাও পাওলো শহরের কাছে এ হামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, কামপিনাস শহরের মেট্রোপলিটন ক্যাথেড্রালে এই হামলা চালানো হয়।
এদিকে, ব্রাজিলের ও গ্লোবো নিউজ-এর প্রতিবেদন বলা হয়েছে, বন্দুকধারী লোকটা একটি রিভলবার ও একটি পিস্তল বহন করছিল। সে আচমকা তার আসন থেকে উঠে এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।
পুলিশ তাকে গ্রেপ্তার করার আগেই চার্চের সামনে আত্মহত্যা করে সে।
সূত্র : বিবিসি
















