ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের হালুয়াঘাটে মাঝিয়াইল গ্রামে চাঁন মিয়া খানের বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি কক্ষের আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বাড়ির মালিক চাঁন মিয়া জানান, বাড়ির ভাড়াটিয়ার বৈদ্যুতিক চুলা খেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। সঙ্গেসঙ্গে আগুন প্রতিটি ঘরের চারপাশে ছড়িয়ে যায়। আগুনের লেলিহান শিখা ও বিদ্যুতের লাইন সচল থাকার কারণে আগুন নেভানো সম্ভব হয়নি।
হালুয়াাঘাট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এ আগুনের সুত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে।
















