ইসলাম টাইমস ডেস্ক: নেত্রকোনার আটাপাড়া ব্রুজের বাজার এলাকায় বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় যুবলীগের মিছিলে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে যুবলীগ সভাপতি নিজাম উদ্দিনসহ অন্তত ৬ জন আহত হযেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণা কাজে আওয়ামী লীগ প্রার্থী অসীম কুমার উকিলের নৌকার প্রতীকের পক্ষে মিছিল নিয়ে যাচ্ছিল যুবলীগ নেতাকর্মীরা। ব্রুজের বাজার ব্রিজে ওঠার সময় পেট্রোল বোমা হামলা চালানো হয়। এতে ৬ জনের মতো আহত হন। আহতদের আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পেট্রোল ব্যবহৃত দুটি বোতল ও লাঠিসোঠা উদ্ধার করা হয়েছে।
















