ইসলাম টাইমস ডেস্ক : আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ভোটের দিন মোবাইল ফোনের নেটওয়ার্ক ‘টু-জি’ করা এবং ভোটের তিন দিন আগে থেকে মোবাইল ব্যাংকিং বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে নির্বাচন কমিশন (ইসি) কে।
আজ বৃহস্পতিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির সভায় এসব পরামর্শ ওঠে আসে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সভা করে নির্বাচন কমিশন। এতে অংশ নেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ, র্যাব, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সব জেলা পুলিশ সুপার (এসপি) ও রিটার্নিং কর্মকর্তারা।
















