ইসলাম টাইমস ডেস্ক: আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করবে ঐক্যফ্রন্ট।
ইশতেহার ঘোষণা করবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারী প্রমুখ।
জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়কারী লতিফুল বারি হামীমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
















