ইসলাম টাইমস ডেস্ক : নোয়াখালীর জেলা শহর মাইজদির স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার থেকে কামরুল হাসান নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভুয়া ডাক্তার কামরুল হাসানকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় ৬ মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান ।
এ সময় বিভিন্ন ধারায় সেন্ট্রাল হাসপাতালকে ৯০ হাজার টাকা, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, এশিয়া হাসপাল ও ট্রমা সেন্টারকে ৬০ হাজার টাকা ও মাতৃছায়া ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকাসহ মোট ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
















