ইসলাম টাইমস ডেস্ক : ফেসবুকে মুসলিম বিরোধী পোস্ট করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পুত্র ইয়াইর নেতানিয়াহুকে একাউন্ট ব্যান করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
গত সপ্তাহে ওয়েস্ট ব্যাঙ্কে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দুই সেনার ‘মৃত্যুর প্রতিশোধ নেওয়ার’ আহবান জানায় ইয়াইর। এরপর তার একাউন্টটি ব্যান হয়ে যায়।
অবশ্য ফেসবুকের এমন পদক্ষেপে লজ্জিত না হয়ে আরও ক্ষুব্ধ হয় নেতানিয়াহুর পুত্র। সে এক টুইট বার্তায় লেখে ‘সোশ্যাল মিডিয়ার এই জায়েন্ট আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে, ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম ছিল যেখানে আমাদের মতামত প্রকাশ করার অধিকার ছিল, যা বর্তমানে কেড়ে নেওয়া হয়েছে।’
ধারণা করা হচ্ছে, ফেসবুক সাময়িকভাবেই তার একাউন্টটি ব্যান করেছে।
সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট দিয়ে আগেও সমালোচিত হয়েছিলেন ইসরাইল প্রধানমন্ত্রীর ছেলে। ২০১৭ সালের জেরুসালেম সম্পর্কিত একটি ডায়াগ্রাম পোস্ট করে সাড়া ফেলেছিলেন তিনি।
সূত্র : টাইম অব ইসরাইল
















